বুধবার, ৬ আগস্ট, ২০১৪

অপার্থিব কোন অনুভুতি যখন ঘৃণায় পরিবর্তিত হয় তখন বড়ই আশ্চর্‍য লাগে!!!

একটা ছেলে যদি বন্ধুর চাইতে একটু বেশী এমন কোন মেয়ের সাথে ফোনে কথা বলে তখন তাদের দূর থেকে দেখেই বুঝা যায় https://fbstatic-a.akamaihd.net/rsrc.php/v2/yH/r/viyyiQhRqLr.pngবলে দেয়া যায় ছেলেটা নিশ্চয়ই কোন মেয়ের সাথে কথা বলছে যার উপর একটু একটু ধরা সে ... https://fbstatic-a.akamaihd.net/rsrc.php/v2/yt/r/FeRtbwVZERQ.pngএক্ষেত্রে কয়েকটা বিষয় শুধু দেখলেই হয়...
১/ দেখবেন ছেলেটার আশে-পাশে কোন বন্ধু থাকলেও সে বন্ধুরা কি বলছে তাতে কান একদমই না দিয়ে ফোনের অপরপ্রান্তের মানুষটির কথা শুনছে।

২/ আশেপাশের বন্ধুরা গালি দিয়ে তার ইজ্জত ধুয়ে ফেললেও ছেলেটা কিছুই বলেনা।

৩/ কথা বলার সময় মুখে একটা টুথপেস্ট হাসি না হলেও ন্যাচারাল একটা মুচকি হাসি থাকে।

৪/ দেখা যায় কথা বলতে বলতে একটা ছোট্ট যায়গার মধ্যেও অনেকবার পাক দিয়ে ফেলে যা সে নিজেও জানেনা।

৫/ পাগলের মতো এদিক ওদিক তাকাতে থাকে... চেহারাটা অদ্ভুত রকমের উজ্জ্বল মনেহয়, চেহারা কাল হলেও।

.............................. সবচাইতে বড় কথা কর্পোরেট ভালোবাসা পেজে লাইক দেয়া থাকলেও ছেলেটা তখন ভুলে যায় পৃথিবীতে "কর্পোরেট ভালোবাসা" নামক এক ফাঁদ আছে... যাতে পড়লে উঠে আসা মহামুশকিল হয়ে যায়।

রাস্তায় চলতে ফিরতে এমন অনেককেই দেখি... দেখতে ভালোলাগে... কর্পোরেট কিংবা নন-কর্পোরেট যে কোন প্রেমের শুরুটা অদ্ভুত ভালোলাগার মধ্য দিয়ে হয়, ছেলেটা কিংবা মেয়েটা ঘুর্নাক্ষরেও বুঝতে পারেনা ভবিষ্যতে কি হবে, হতে যাচ্ছে... কিংবা বুঝতে চায় না।
এমনই অপার্থিব কোন অনুভুতি যখন ঘৃণায় পরিবর্তিত হয় তখন বড়ই আশ্চর্‍য লাগে!!!
_Icarus Er Dana