বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০১৪

"ভাই আসেন আমাদের সিম নেন আর প্রেম করেন " !!!

মোবাইল অপারেটরগুলা আমাদের বলছে, "ভাই আসেন আমাদের সিম নেন আর প্রেম করেন "... কিভাবে?

এখন প্রায় প্রতিটা মোবাইল অপারেটরের বিভিন্ন প্যাকেজে দেখা যায় ৮,১০, ১২ টা কিংবা ১৫টা পর্যন্ত এফএনএফ... এতগুলা এফএনএফ থাকা সত্ত্বেও তাদের আরেকটা স্পেশাল এফএনএফ থাকে... যেটাতে ৩৩ পয়সা করে কথা বলা যায়... মানে সর্বনিম্ন রেটে...।

ভাইরে যাদের প্রেম পিরিতি আছে তাদের ক্ষেত্রে নাহল স্পেশাল এফএনএফ কাজে দেয়... কিন্তু যাদের নেই তাদের? করতে হয় তো সব এফএনএফ এর রেট একই কর। আবার কিছু কিছু অ্যাডে তো রাত জেগে প্রেম করার জন্য উৎসাহিতও করা হয়। কিছু কিছু ভ্যালু অ্যাডেড সার্ভিস থাকে যাতে বলা হয়, "নতুন বন্ধু খুজে নিন"... এই বন্ধু যারা খুজে তারা কিন্তু বিপরীত লিঙ্গের বন্ধুই চান :p

আরেকটা ব্যাপার বুঝলাম না, বেশীরভাগ বিজ্ঞাপন দেখা যায় প্রেমিক প্রেমিকা কিংবা পোলা মাইয়া ভিত্তিক... ক্যানরে ভাই, দেশের ষোলকোটি মানুষের সবাই কি প্রেমিক প্রেমিকা... বাই দ্যা ওয়ে ইদানিং রবির অ্যাড আমার বোধগম্য হয় না। বাংলালিঙ্ক ইদানিং খালি মামা নিয়েই আছে। বাতাসটেল বান্ধবীদের মুখে খালি সপ্ন দেখায়, "পাঁচ পয়সা ছয় পয়সা " শুনানোর... কিন্তু কথা বলতে গেলে দেখা যায় ফররর শব্দে বাতাস শুনা যায় কিন্তু কথা শুনা যায় না... একমিনিটের মধ্যে ৩০ সেকেন্ড বাতাস শুনতে হয়।

এখন আপাতত টেলিটক থ্রিজির নেট স্পিড নিয়া খুশ আছি... কিন্তু দামটা এখনও বেশী । তারাও গত দুইমাস ধরে তামাশা করতেসে... মাস শেষ হওয়ার আগে বলে বেড়ায় ৪০২.৫টাকা দিয়ে ২জিবি নেয়ার শেষ দিন এই মাসেই। সেটা শুনে তাড়াতাড়ি করে খেয়ে না খেয়ে ২জিবি প্যাক নিয়ে দেখি...  তারা অফারের মেয়াদ আরও একমাস বাড়িয়েছেন... এমন হয়েছে দুইবার... ।

#তবে এখন একটা ব্যাপার খেয়াল করলাম... জীবনের একটা নির্দিস্ট সময় পর এসব এফএনএফ  নিয়ে আর মাথা ঘামানো হয় না... আমি নিজেই জানিনা আমার এফএনএফ লিস্টে কার কার নাম্বার এড করা আছে... এতকিছু দেখার সময় কই। 
... তবে মাঝে মধ্যে অপারেটরদের তামাশা এতটা মাত্রা হারায় যে বলার মতো না... কলরেট কমাক আর না কমাক এফএনএফ বাড়াক তাতে কিছু আসে যায় না... তারা ইন্টারনেট প্যাকেজের দাম কেন কমাচ্ছে না? কয়েকদিন আগে শুনেছিলাম সরকারীভাবে নেট প্যাকেজের দাম নির্দিস্ট করে দেয়া হবে... এখন এসব হাওয়া...

_Icarus Er Dana

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন