বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০১৪

ভালো থাকার সবচাইতে সহজ উপায় হল ব্যাস্ত থাকা...

অবরোধের পর থেকে ক্লাস পুরোদমে শুরু হয়েছে... শুরু হয়েছে তো হয়েছে এমন অবস্থা যে তারা পারলে রাতেও ক্লাস নেয়। সকালে সাতটার পর বের হই আর ফিরি সুর্য অস্ত যাওয়ার পর। সেমিস্টারের শেষের দিকে এমনিতেই চাপ থাকে... তার উপর এবার অনেকগুলা ক্লাস না হওয়ায় হয়েছে ঝামেলা। সারাদিন টানা ক্লাস ল্যাব এসব করার পর বাসায় ফিরে আর পড়ার টেবিলে বসতে ইচ্ছে করেনা... মাঝে মধ্যে ক্লান্তিতে রাতে ঘুম পর্যন্ত ঠিকমতো হয়না... বেশী ক্লান্ত হলে এমন হয়। নিজেকে মেশিন মেশিন লাগে... এই যে এখন এই পোস্ট লিখছি চোখ ব্যাথা করছে... কিন্তু ঘুমাতে গেলেও ঘুম হবেনা... চোখ বন্ধ করে রাখলেও না। টানা বার চৌদ্দদিন ধরে এমন চলছে। রাত একটার দিকে চোখ বন্ধ করতেই দেখি সকাল পাঁচটা চল্লিশ মিনিটে মোবাইলের এলার্ম বাজা শুরু হয়ে যায়... তারপর আর কি শুরু হয়... জীবিকার সন্ধান...

জীবিকার সন্ধান ব্যাপারটা নেশার মতো... আপনাকে ইচ্ছে হলেও করতে হবে না হলেও করতে হবে...
এমন অবস্থা।

ব্যাস্ত থাকতে আমার বেশ ভালই লাগে...কারণ, ভালো থাকার সবচাইতে সহজ উপায় হল ব্যাস্ত থাকা...ভালো থাকার জন্য এর চাইতে সহজ উপায় আর নেই।
এর সবচাইতে বড় সুবিধা হল,কোনভাবেই মাথায় আউল ফাউল চিন্তা আসবেনা যদি প্রোডাক্টিভ কোন কাজে মানুষ ব্যাস্ত থাকে। কারণ সময়ই হয়ে উঠেনা অন্যকিছু ভাবার... যখন রাতে সব কাজ শেষে বিছানায় যাওয়া হবে তখন দেখা যাবে মাথায় অপ্রাসঙ্গিক কিছু আসার আগেই ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসছে... । আর ক্লান্তির কারণে আসা ঘুম হয় অসাধারণ... ।

_Icarus Er Dana

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন