সবসময় কর্পোরেট ভালোবাসার ক্যাচের ম্যাচের কি আর ভালো লাগে? আমার লাগেনা... চারিদিকে তাকাই একটু পিউর কিছু দেখার আশায় কিন্তু অন্যকিছু দেখে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হই। আমরা অ্যাডমিনরা কোন দার্শনিক কিংবা জ্ঞানী নই,
তবুও নিজেদের কিংবা আশেপাশের মানুষের জীবনের ছোটখাট বিষয় তুলে ধরার চেষ্টা
করি। যাইহোক আসল কথায় আসি... "না" বলা
নিয়ে...
সেটা হল সরল সোজা সাধারণ মানুষরা কর্পোরেট পাবলিকের চাপের মুখে পড়ে "না" বলতে পারেনা। কিন্তু আমাদের অনেকেই হয়তো কখনো ভেবে দেখিনি "না" বলতে পারাটা অনেক বড় গুন।
সবার সব কথা আপনি রাখতে পারবেননা কিংবা রাখতে চাইবেন না এটা খুবই স্বাভাবিক কথা... মানুষ হিসেবে আমাদের সীমাবদ্ধতা আছে।
কিন্তু সহজ সরল বেশীরভাগ মানুষকে যখন কোন সুযোগসন্ধানী এসে কোন কিছু করতে অনুরোধ করে তখন অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় সেই মানুষটা "হ্যাঁ" বলেন। কিংবা দেখা যায় ভালোবাসেন কিংবা স্নেহ করেন বলে কাউকে না বলতে পারেন না... অথবা কেউ এসে আপনাকে তেল মেরে "হ্যাঁ" আদায় করে নিয়ে যায়।
কিন্তু একবারও কি ভেবে দেখেছেন সবার সব কথা মেনে নিয়ে কিংবা একই মানুষের সব কথা কিংবা কাজে অনিচ্ছা সত্ত্বেও সায় দিয়ে নিজের মতামতের গুরুত্ব কমিয়ে ফেলছেন? সে আপনার সামনে হয়তো আপনার জয়গান করবে, কিন্তু বাইরে গিয়ে ঠিকই বলবে, "আরে ওই ব্যাটা আবার কি বলবে? ওর আবার কি মতামত, কোনমতে আমি বুঝিয়ে দিলেই আমার কথামতো হ্যাঁ হ্যাঁ করবে"
নিজের মুল্য বুঝতে শিখুন। আপনি নিজেই যদি নিজের মতামতের গুরুত্ব না দেন তাহলে আপনি অন্যের গুরুত্ব পাবেন এমন আশা করতে পারবেন না। তাই এখন থেকে না বলতে শিখুন... না বলতে পারার জন্য সাহসের দরকার যা সবার থাকেনা...। আমি নিজেও পারতাম না একসময় তবে এখন বেশ বড় করেই "না" বলা শিখে গেছি
দেইখেন আবার "না" বলাটা অভ্যাসে পরিণত করবেন না যেন
_Icarus Er Dana