রবিবার, ১৬ মার্চ, ২০১৪

উহু উত্তর খুঁজে দেখার সময় নেই...

সকাল সাতটা বেজে পনের মিনিট... বাসা থেকে বের হয়েছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। কুয়াশায় কিছু দেখা যায় না... রিকসার জন্য অপেক্ষা করছি। একটা মোটর চালিত রিকশা আসলো। পারতপক্ষে মোটর চালিত রিকশায় চড়িনা আমি তাই এটা বাদ। আরেকটা পা চালিত রিকশা আসতে দেখা গেল, কিন্তু আমার আগের গলির মুখে একটা মেয়ে দাড়িয়ে ছিল... মেয়েটা ওই রিকশায় উঠে চলে গেল আমার সামনে দিয়ে।

পরের রিকশায় আমি উঠে পড়লাম। আমার যাওয়ার পথে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে। ওই স্কুলের সামনে সিএনজি থেকে স্কুলের একজন শিক্ষিকা টাইপের ইয়াং সাজুগুজু করা আধুনিক একজন মেয়ে/মহিলা নামলেন। উনাকে পাশ দিয়ে যাওয়ার সময় আমার রিকশাচালক (বয়স আনুমানিক ৪০+) হা করে দেখলেন। আবার পাশ কাটিয়ে চলে আসার সময় দুই তিনবার তার ঘাড়টা  বামপাশে ৯০ ডিগ্রী+ ঘুরিয়ে বার বার দেখলেন... এই ব্যাপারটা আগেও খেয়াল করেছি, পাশে কোন মেয়ে হেটে গেলে কিংবা পাশের রিকশায় কোন মেয়ে থাকলে রিকশাচালকেরা বার বার ঘাড় ঘুরিয়ে দেখার চেস্টা করে।

যাইহোক, বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়ালাম ... ভাড়া দিলাম... একমিনিট পর আমার আগে রিকশা নেওয়া সেই মেয়েটাকে বহন করা রিকশাটা এসে থামল...  বুঝলাম না একই দূরত্ব কিন্তু আমার পরে ক্যান?
তারপর খেয়াল করলাম, রিকশায় মেয়েটা আর একা ছিল না... সাথে একটা ছেলেও ছিল। পাশেই একজন কলেজের শিক্ষক ফিজিক্স পড়ান... বুঝা গেল দুজনেই উনার কাছে পড়তে এসেছে... এবং দুজনেই ভালোবাসার মানুষ ।

... একটু পর আরেকটা মেয়ে রিকশা থেকে এসে নামল... মেয়েটা নামার সাথে সাথে একটা সিএনজি মেয়েটার সামনে এসে দাঁড়াল, সিএনজির খোপ খুলে দিল ভেতর থেকে আরেকটা ছেলে... মেয়েটা সিএনজি'তে উঠে ছেলেটার সাথে চলে গেল। তারাও হয়তো ভালোবাসার মানুষ :p

... এভাবে প্রতিদিনই সকালে কিছু ভালোবাসার মানুষের কার্যকলাপ দেখে আমার দিন শুরু হয়... প্রায় সময়ই... তারপর যখন ভেবে দেখি কর্পোরেট ভালোবাসার এই যুগে এমন কয়টা সম্পর্ক টিকে...যে ছেলেটা আজকে সিএনজি নিয়ে মেয়েটার জন্য অপেক্ষা করছে সেই ছেলেটাই যে কাল অন্য মেয়ের জন্য অন্য কোথাও অপেক্ষা করবেনা গ্যারেন্টি কি? কিংবা যে মেয়েটা আজ ছেলেটার সাথে সিএনজিতে করে চলে গেল... সেই মেয়েটাই যে কাল অন্য কোন পুরুষের সাথে গাড়ীতে করে যাবেনা তারই বা নিশ্চয়তা কি?

... উহু উত্তর খুঁজে দেখার সময় নেই... আমার গন্তব্যের বাস চলে আসায় উঠে পড়লাম... পরেরদিন নতুন দৃশ্যের অপেক্ষায়...

_Icarus Er Dana

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন