সোমবার, ১৭ মার্চ, ২০১৪

কর্পোরেট পাবলিকের "একটা ফোনও কি দিতে পারনা? " সমাচার ...


কর্পোরেট ভালোবাসার সম্পর্ক ভাঙ্গে গড়ে... এটাই হয়তো নিয়ম।
সম্পর্ক ভাঙ্গার পর কষ্ট পাওয়া ছেলেটা কিংবা মেয়েটা আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নেয়। কিছুদিন অতিবাহিত হওয়ার পর অনেকাংশেই সে সফল হয়, কারণ সময়ে সবাই বদলে যায়।
কিন্তু মেজাজ খারাপ হয় তখন যখন দেখা যায় কর্পোরেট পক্ষ কিছুদিন কিংবা অনেকদিন পর ফোন দিয়ে লুতুপুতু শুরু করে।
"সম্পর্ক ভেঙ্গে গেছে তো কি হয়েছে, একটা ফোনও কি দিতে পারনা? একবার তো খোঁজও নিলেনা" টাইপ কথাবার্তা। যেন আপনার জন্য তার দরদ বেয়ে বেয়ে পড়ছে।

এই কাজটা তারা বেশী করে যখন তারা দেখে যাকে সে ছেড়ে গেল সে ভালো আছে কিংবা ভালো অবস্থানে চলে গেছে... অথবা দেখা যায় যে আপনাকে ফোন দেয়ার কোন কারণ নেই, নিতান্তই তার বর্তমান গার্ল/বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে আপনার সাথে টাইম পাস করতে কল দিয়েছে।

এমন সময় যারা খুব আবেগি... তারা এককালের সেই অতি প্রিয় নাম্বার থেকে ফোন পেয়ে নিজেকে কনট্রোল করতে পারেন না... কারও কারও সেই ফোন ইগনোর করার মতো সাহসও থাকেনা... কেউ কেউ আবার সেই ফোন রিসিভ করে অনুশোচনা করেন... কেন রিসিভ করলাম??

ফোন রিসিভ করেন আর নাই করেন... কিন্তু এমন সিচুয়েশনে মেজাজ খুবই খারাপ হয়... মেয়েদের ক্ষেত্রে কেমন জানিনা... কিন্তু একজন ছেলে হিসেবে বলতে পারি... এমন হলে ওই পাবলিককে থাবড়ায়ে দাঁত সব ফেলে দিতে ইচ্ছে করে কিংবা পেছন বরাবর একটা কষে *াথি... দিতে মন চায়। 

আপনি  তাকে চান বা না চান কিন্তু এই ছোট্ট একটা ফোনকল মেজাজ স্বাভাবিক থেকে অস্বাভাবিক খারাপ করে দিতে যথেষ্ট, কিংবা যারা বেশী ভাবেন তাদের পুরোদিনটাই খারাপ যায়।

এই সমস্যা থেকে একটাই সমাধান, সম্পর্ক ভাঙ্গলে এমনভাবে শেষ করেন যাতে একজন আরেকজনের সাথে কোনভাবেই যোগাযোগ করতে না পারে, বিশেষ করে কর্পোরেট পাবলিকটা যাতে আপনাকে কোনভাবেই খুঁজে না পায়। এক্ষেত্রে প্রথম করনীয় হচ্ছে নাম্বার বদলে ফেলা। সে মরে গেলেও যাতে আপনাকে বলে যেতে না পারে... । কারণ জীবনের যে কোনমুহুর্তে তার অনাকাঙ্খিত কলের কারণে আপনার বর্তমান যদি কয়েকসেকেন্ডও থমকে দাড়ায় তাহলে আলটিমেট লস কিন্তু আপনারই, এমনকি মেজাজ খারাপ হওয়াটাও আপনার লস...। আর নিতান্তই যদি নাম্বার চেঞ্জ করা সম্ভব না হয় তাহলে উচিৎ, ফোন রিসিভ না করা... হাজারবার কল দিলেও কিংবা কেউ যদি বলে, "ভাইয়া একটু কথা বলেন, ও মরে যাচ্ছে"... তখনও না। কারণ মানুষের জন্য মানবিক গুন দেখানো যায় কিন্তু কোন মানুষরূপী কোন অমানুষের জন্য নয়।
_Icarus Er Dana

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন