আস্ক.এফএম
এ একটা প্রশ্নের উত্তর দিলাম... প্রশ্নটা ছিল, "মধ্যবিত্তের সপ্ন কি?"
আমার
উত্তর ছিল, "মধ্যবিত্তের সপ্ন থাকা অপরাধ"
আসলে
অপরাধ কিনা জানিনা, তবে আমাদের মধ্যবিত্তের একটা দোষ অবশ্যই আছে। সেটা হল আমাদের থাক
বা না থাক ফুটানি আমাদের দেখানো চাইই... কারণ আমাদের লজ্জা জিনিসটা মারাত্মক রকমের
বেশী... এত লজ্জা নিম্ন বিত্তেরও নেই।
যেমন
অনেকেই আছেন একটা কাপড় পড়ে একবার কোথাও যাওয়ার পর আবার কোন বড়লোকের অনুষ্ঠানে একই
কাপড় পড়ে যাওয়ার আগে চিন্তা করি, "এটা পড়ে যাব? মানুষ কি মনে করবে? মনে করবে
আর কাপড় নাই ব্লা ব্লা"
মধ্যবিত্ত
জীবনের বেশীরভাগ সিদ্ধান্তই আমরা নেই মানুষ কি মনে করবে এটা চিন্তা করে, এক্ষেত্রে
বড়লোক আত্মীয়-স্বজনের কটুকথা বিবেচনা করা হয় । ক্যান ভাই, কে কি মনে করল সেটা ভেবে
কি আসে যায়... পকেটে টাকা না থাকলে তারা তো হাতেম তাই হয়ে এসে সাহায্য করে যাবেনা।
মানুষ টাকা তাকেই ধার দেয় যার আগে পিছে টাকা বা সম্পদ থাকে, যার কাছে টাকা নেই
তাকে কেউ ধার দিতে চায় না। উদাহারন হিসেবে ব্যাঙ্কের কথাই বলা যায়, ব্যাঙ্ক আপনাকে
লোন দিবে যদি আপনার একাঊন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে... কিংবা কোন কিছু জামানত
রাখতে হয়।
..................
একটা ব্যাপার খেয়াল করে দেখলাম, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা কোন অজ্ঞাত কারণে
নিপীড়নকারীদের পক্ষে থাকেন... আক্ষেপ থেকে মাঝে মধ্যে এটাই মনেহয়। বেশীরভাগ
কর্পোরেট পাবলিকদের দেখবেন ক্ষমতা-টাকা পয়সা সুখ সবই আছে... সুখ আছে কিনা জানিনা
আনন্দ অবশ্যই আছে ওদের... আনন্দ আর সুখ এক জিনিস না!!
যেমন
আমার কাছের এক বন্ধুর বাবা মারা যাওয়ার পর ওর চাচা ওদের ভাগের সম্পত্তি ঠিকমতো
দিতে চাচ্ছেনা... কিছু কিছু ইতিমধ্যে নিজের নামে করিয়ে নিয়েছে... ওর চাচার যে কিছু নেই এমন না... বেশ প্রভাবশালী
ব্যাক্তি, টাকা পয়সা সবই আছে তবু তার মৃত ভাইয়ের সম্পদের ভাগ লাগবে।
আজ
সকালে আব্বা আক্ষেপ করে আম্মাকে বলছিল, "এত কষ্ট করে টাকা পয়সা কামাই করে
কিছুই করতে পারলাম না... শহরে একটা নিজের বাড়ী করতে পারলাম না"
আম্মা
বলে, "হইসে আর শহরে বাড়ী করা লাগবে না... তোমার ছেলে পারলে করবে না পারলে নাই"
...
তারপর আম্মারে বললাম, "আম্মা, হালাল টাকা দিয়ে এই যুগে বাড়ি ক্যামনে করি :p"
তারপর
আম্মা বলে, "চুপ থাক। খবরদার জীবনে ঘুষ খাবিনা। হারাম টাকা দিয়ে তোর বাড়ি করা
লাগবে না। তুই ঘুষ খাবি আর ঐ টাকায় তোর বউ পোলা মজা করবে... তারপর কেয়ামতের দিন
তোর বউ বলবে, "আমি কি বলসি আমার জামাইরে ঘুষ খাইতে, সে খাইসে ক্যান?"
তোর গুনাহর ভার সে নিবেনা "...
এই হল
মধ্যবিত্ত... এদের পেটে খাবার না থাকলেও নীতি ঠিক থাকে... একারণেই হয়তো ধার্মিক
মানুষদের বেশীরভাগই মধ্যবিত্ত হয়। এরা বেশ ধর্মভীরু :)
#যাইহোক,
আমার মা'র কথা কিন্তু মিথ্যে না... :p
#Icarus Er Dana
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন