স্কুলে থাকতে আমাদের ক্লাসে একটা ছেলে ছিল রবিন। ছেলে ক্লাস টেন
পর্যন্ত পড়াশুনায় খুবই ভালো ছিল। কিন্তু সে আমার সাথে খুব একটা কথা বলত না ভয়ে...
কারণ আমি নাকি কথায় কথায় গালি দিতাম তখন... :p সে ছিল মাম্মি
ড্যাডি টাইপ ছেলে... মায়ের কথার বাইরে একফোটাও যেতনা সে। এমনও দিন ছিল যে তাকে আমি
একদিন স্কুলের বাইরে ঝালমুড়ি খেতে বলেছিলাম। সে উত্তর দিয়েছিল, "না আমি খাবনা,
আম্মু
বকা দিবে। এসব খেতে মানা করেছে"... তখন সে ছিল ক্লাস টেনের স্টুডেন্ট!!!
আমরা দুজনেই এসএসসিতে সোনালী
জিপিএ ৫ পেয়ে একই কলেজে ভর্তি হই।উল্লেখ্য কলেজে ভর্তির দিনও ভর্তি ফিস তার মা তার
হাতে দেয়নি, যতক্ষন পর্যন্ত তার সিরিয়াল আসেনি ততক্ষন সে তার মায়ের পাশেই ছিল।
অন্যদিকে ভর্তির দিন আমি বাসা থেকে কাউকে নিয়ে যাইনি বলে সে অবাকই হয়েছিল... ভর্তি
ফিসের কথা টেনে আনলাম কারণ সে আমাকে জিজ্ঞেস করেছিল, "কাউকে আননি
ভর্তি ফিস কে দিবে?"... আমি বলেছিলাম, "ভর্তি ফিস আমার
পকেটে আছে"... সে অবাক হয়ে বলেছিল, "যদি হারিয়ে যায়
!!!"
এবার আসি আসল কথায়, কিছুদিন পর সেই রবিনই বদলে যেতে থাকে। তারপর
তাকে অলিতে গলিতে কলেজের আশেপাশে দেখা যেত একটা মেয়ের সাথে। একদিন তাকে জিজ্ঞেস
করলাম, মেয়েটা
কে? সে
উত্তর দিয়েছিল, "তোর ভাবী!!"। আমি তখন আকাশ থেকে পড়ে বেঁচে
গেলাম :p
যে ছেলেটা বন্ধুর সাথে দারিয়ে স্কুলে ঝালমুড়ি পর্যন্ত খায়নি সে
ছেলেকে দেখা যেত ওই মেয়ের সাথে রাস্তার পাশে দাড়িয়ে ফুসকা খেতে।
এদিকে ছেলের পড়াশুনায়ও নামে কিছুটা ধস... ব্যাপারনা... প্রেমের মধ্যে
থাকলে এসব হতেই পারে :/
কিছুদিন পর বাসায় জানাজানি হয়... অনেক ঝামেলা হয়। ছেলেটা বাপের মাইর
খেয়ে কিছুদিন চুপচাপ থাকে... কিন্তু এ গভীর প্রেম বন্ধ হয় না।
ইন্টার পরীক্ষায় রেজাল্ট খুব একটা ভালো হয়না। কোনমতে একটা
ইউনিভার্সিটিতে ভর্তি হয়, কিন্তু ভালো কোন সাবজেক্ট পায় না। এদিকে ওর
প্রেমের কারণে বাসা থেকেও কেউ সাপোর্ট দেয় না।
একদিন দুই ফ্যামিলি থেকেই চাপের মুখে পড়ে ছেলেটা বিয়ে করে ফেলে। বাসা
নেয় ছোট্ট একটা। দুই বছর আগেও সে আমাকে বলেছিল, "প্লিজ আমার জন্য
টিউশনি দেখ... যতদুরে হোক আমি গিয়ে পড়াব!! "...
এরপর থেকে তার আর কোন খবর জানিনা... ফোন নাম্বারও আগেরটা নেই। শুনেছি
ভালো নেই সে।
আশাকরি বুঝতে পারছেন রবিনের অবস্থা কেমন হয়েছিল, একমাত্র এই
প্রেমের কারণে। মেধাবী এক ছাত্রের ভবিষ্যৎ এমন তো হওয়ার কথা ছিল না। তার মা-বাবাও
হয়তো এমন কোন সপ্ন দেখেন নি।
যা'ই করেন... তার আগে অন্তত একবার ভেবে দেখবেন এর পজিটিভ কিংবা নেগেটিভ
ফলাফলের ভার আপনি বহন করতে পারবেন কিনা... নাকি হারিয়ে যাবেন।
ভুল থাকলে ক্ষমা করবেন।
_Icarus Er Dana
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন