আমার মনে নাকি মায়া দয়া কিছু নেই। আমার মা'র ভাষায় আমি নাকি কাঠের মতো...
আম্মা আজকে কি একটা ব্যাপার নিয়ে কথা বলছিল,"কিছু মানুষের মন নরম হয়, আর কিছু মানুষের বেশ কঠিন মন..."
আমি বললাম,"হু, আমার মন নরম না :D "
"হুম, তুই তো একটা গাছ... তোর ছোটমামার মতো... আমি মরলেও তুই কাদবিনা"
আম্মার মুখে এই কথাটা বেশ কয়েকবার শুনেছি... আমি কোন উত্তর দেইনা।
মাঝেমধ্যে ভাবি... কঠিন হওয়া ভালো। হওয়া উচিৎ...
আব্বার ভাষায় আমি মাঝেমধ্যে অবাধ্য, আমি বড় গলায় কথা বললেই নাকি আব্বার এলার্জী :p । আব্বার কাছে টাকা চাইলে আব্বা খুব একটা হিসেব করেনা। বলে, "যা টেবিলের উপর আছে/ আলমারী খুলে নে/তোর মাকে বল দিতে" । টাকা নেয়ার পর আব্বা কখনো জিজ্ঞেস করেনা কত নিলাম।
কিন্তু আম্মা যদি কখনো বলে, "যা, আলমারী খুলে নে..." তখন আমি টাকা নেয়ার পরও আবার জিজ্ঞেস করে,"দেখি কত নিলি!!?আমাকে দেখা " বেশী নিলে বলে, "এত ক্যান নিসস!! ? " । এটা বললেও আমি অবশ্য ফেরত দেই না :p । কারণ অত বেশীও নেয়া হয় না :)
এই হলো মধ্যবিত্ত পরিবারের মা! যারা পরিবার নামক জাহাজটাকে অতি সুবিন্যস্তভাবে পরিচালনা করেন :)
ভালো থাকুক পৃথিবীর সমস্ত বাবা-মা :)
_Icarus Er Dana

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন