প্রেম করে যেসব মেয়ে বিয়ে করে তাদের কেউ
কেউ মাঝে মধ্যে বলে থাকেন, "ও(সাবেক প্রেমিক, বর্তমান স্বামী) অনেক বদলে
গেছে... আমাকে আগের মতো ভালোবাসেনা"... তারা যুক্তি এর পেছনে দেখায় যে স্বামী
মনে করে, "এখন তো বিয়ে হয়ে গেছে আমাকে ছেড়ে কই যাবে, পেয়ে গেছে তো তাই আর
মুল্য নেই"
ছেলে হিসেবে স্বীকার করছি এই কথা আংশিকভাবে
সত্য। বিয়ে তো হয়েই গেছে এখন আর কই যাবেন... কিন্তু তার মানে এই না যে আপনার
স্বামী আপনাকে আর ভালোবাসে না।
কেউ কেউ বলেন, "আগে আমার কথায় উঠত আর
বসত আর এখন আমার কোন কথাই শুনেনা... "
অদ্ভুত আপনি কি আপনার প্রেমিককে স্বামী
হিসেবে চান নাকি কাজের ছেলে হিসেবে যে আপনার হ্যা'তে হ্যাঁ আর না তে না বলবে!!
মানছি প্রেম করার সময় আপনার সব কথাই শুনত, তবে একটা ব্যাপার কি চিন্তা করে
দেখেছেন, বিয়ের আগ পর্যন্ত আপনার বেশীরভাগ হ্যাঁ/না ছিল প্রেম সম্পর্কিত, আপনাকে
হারানোর ভয়ে অনেক কিছুই হয়তো গিলেছে বেচারা ... কিন্তু আজ বিয়ের পরে সেটা তেমন
কিছু নাও হতে পারে।আপনার পারিবারিক সব সিদ্ধান্ত যে শুধুমাত্র আপনিই নেবেন আপনার
স্বামী শুধু হ্যাঁ/না বলে যাবে এটাই কি আপনি চান!! অবশ্যই স্বামীর উচিৎ পারিবারিক
সব সিদ্ধান্ত স্ত্রীর সাথে পরামর্শ করে নেয়া। তবে স্ত্রীও যেন খেয়াল রাখে প্রেমের
সময়ের মতো কঙ্কিছু যেন স্বামীর উপর চাপিয়ে দেয়া না হয়, "তুমি আমাকে আগের মতো
ভালোবাসনা " কথাটা বলে আবেগীয় হুমকি না দেয়!! দিয়ে বলা, "জান, কি কর?
ভাত কি দিয়ে খাইস, হাত দিয়ে নাকি মাংস দিয়ে? গোসল করেছ? কোন সাবান দিয়ে, লাক্স
নাকি Dove"
আশ্চর্য ভাই, আপনি বুঝেন না... বিয়ের আগের
জীবন আর পরের জীবন আকাশ পাতাল পার্থক্য। প্রেম জীবনে ছেলেটার ঘাড়ে কোন দায়িত্ব ছিল
না, বাপের রেস্তারায় খেয়ে দেয়ে আপনার পিছনে ঘুরেছে... রেস্টুরেন্টে খেয়েছে...
রাস্তায় দাড়িয়ে আপনাকে ফুসকা খাইয়ে দিয়েছে... কিন্তু এখন বিয়ে পর... এই দায়িত্বহীন
ছেলেটাও বুঝতে পারছে... ভবিষ্যৎ বলে কিছু আছে। তাই সে সারাদিন কাজে ব্যাস্ত
থাকে... আপনার আপনার সন্তান কিংবা অনাগত ভবিষ্যতের জন্য। তাই সে প্রতি ঘন্টায় কল
না দিয়ে চার ঘন্টা পর নাহয় একবার কল দিল। কারও সাথে সাক্ষাতে থাকা অবস্থায় আপনার
ফোন রিসিভ নাইবা করল... কি এমন ক্ষতি এতে... এতেই কি ভালোবাসা কমে যায়!!! একবারও
কি জানতে চেয়েছেন, অসময়ে মিটিঙে থাকা অবস্থায় আপনার ফোন রিসিভ করে আপনার স্বামী
তার বসের কাছে ঝাড়ি খেয়েছে কি না!!!
আপনি চিন্তাও করতে পারবেন না... আপনার
স্বামী দিন-রাত পরিবারের সুখের জন্য কতটা চিন্তা করে যা বিয়ের আগের সেই বাউন্ডুলে
প্রেমিক ছেলেটা বছরে একবারও মাথায় আনত কি না সন্দেহ... !!
কোথায় আপনি তার ব্যাপারটা বুঝার চেষ্টা না
করে... সে অফিস থেকে বাসায় ফেরার পর তাকে যদি "আমায় তুমি একটুও ভালোবাসনা,
অনেক বদলে গেছ" নামক ইস্যু বের করেন... তখন দাম্পত্য জীবনে কলহ তো
ঘটবেই...!!!
হুদাই, প্রেম জীবন এবং বিয়ের পরের জীবন এক
করে চিন্তা করতে যাওয়া কিংবা এদের মধ্যে তুলনা করা বোকামি ছাড়া আর কিছুই নয়।
একে অপরকে বুঝে চলুন... পরস্পরের মতামতের
প্রাধান্য দিন... ভালো থাকুন...।
বিঃদ্রঃ সব মেয়ে এক না এইটা আমিও জানি,
তাই কেউ মনে করিয়ে দিতে হবেনা।
আর আমি কিন্তু এখনও বিয়ে করিনি,
পারিপার্শ্বিক ঘটনাগুলো দেখেই এই পোস্ট।
#Icarus_Er_Dana
https://www.facebook.com/corporate.love/posts/838861759464388?ref=notif¬if_t=notify_me
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন