সেদিন মনেহয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, চোখের পলকে তিনটা
বছর কেটে গেল। প্রথম প্রথম ভাবতাম উফফ কবে যে ভার্সিটি লাইফ শেষ হবে... কবে যে
চাকরী করবো... কিংবা স্বাধীন হব। কিন্তু ইদানিং কেন যেন মনেহয়, মাঝে মধ্যে পরাধীন
হয়ে থাকাও খারাপ না।
ভাবতেই কষ্ট লাগে বাপের হোটেলে এতদিন নিশ্চিন্তে খেয়েছি... কোন চিন্তা ছিলনা... কিন্তু ধীরে ধীরে চিন্তা যেন সময়ের সাথে বাড়ছে। ভালো লাগে এই ভেবে যে, হয়তো তাড়াতাড়ি পড়াশুনা শেষ হলে বাবাকে একটু হলেও সাপোর্ট দিতে পারব।
কিন্তু দেশের যা অবস্থা... চাকরীর কথা ভাবলেই কি ভাবছিলাম ভুলে যাই। সত্যি বলতে মধ্যবিত্তরা ছা-পোষা জীবন থেকে সহজে মুক্তি পায় না... বেশীরভাগ ক্ষেত্রে কঠিনেও পায় না। এরা শুধু একটা কাজই করতে পারে সেটা হল স্বপ্ন দেখা... হাজার স্বপ্ন ভাংলেও তারা এই কাজটিই একাগ্রতার সাথে দিনের পর দিন করে যায়।
ফার্স্ট ইয়ারে ক্লাস করতে কিংবা ক্যাম্পাসে যেতে ইচ্ছে হত না, আর এখন ক্লাস না করলেও ক্যাম্পাসে যাওয়া চাই চাই!!
এই সুখের দিন আর বেশী নেই... ছাত্রজীবন আসলেই অদ্ভুত সুখের জীবন... সময় হলে সবাই বুঝে... প্রতিটা মানুষ কর্মজীবনের প্রতিটা দিন হয়তো ছাত্র জীবনের সুখের দিনগুলো একবার হলেও মনে করে ।
_Icarus Er Dana

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন