সেদিন বিকেলে বাস থেকে নেমে দেখি একটু
সামনে একটা রিকশাকে ঘিরে ছোট্ট একটা জটলা। সামনে গিয়ে দেখি, একটা মেয়ের ওড়না
রিকশার চাকার সাথে পেঁচিয়ে গিয়েছে... মোটর রিকশার উচ্চগতির কারণে ওড়নাটা এত দ্রুত
পেঁচিয়ে গিয়েছে যে, ওই কাপড়ের খুব ছোট্ট অংশই চাকার বাইরে আছে। ওই মুহুর্তে খেয়াল
করলাম ওড়না ছাড়ানোয় ব্যাস্ত রিকশাওয়ালা ছাড়া বাকী প্রায় সবাই ওই মেয়েটার দিকেই
তাকিয়ে আছে... কেন তাকিয়ে আছে সেটা বলার প্রয়োজনবোধ করছিনা। আমিও যে তাকাইনি তা
বলছি না... ওই মেয়েটার চোখের দিকে তাকিয়েছিলাম কয়েক সেকেন্ড... শুধু একটা ব্যাপারই
চোখে পড়েছে... মেয়েটা পারছিলনা লজ্জা আর অপমানে কেঁদে দিতে...। আমি জানিনা এরপর কি
হয়েছে কারণ তাড়া থাকার কারণে গন্তব্যের পথ ধরি।
কয়েকদিন আগে বসন্ত বরণে শাড়ি পড়ায়
অনভ্যস্ত মেয়েদের শাড়ি সামলানোর অসতর্ক মুহুর্ত নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম বলে
ইনবক্সে কয়েকটা মেয়ের ঝাড়ি শুনতে হয়। শুনতে হয় "পুরুষদের চোখ খারাপ" এমন
কথা... একজন তো বলেই বসেছেন, "এই ছেলে, তোমাদের মন মানসিকতা এত নিচু কেন?
রাস্তায় মেয়ে ছাড়া অন্যকোনদিকে চোখ যায় না? ফালতু কোথাকার" আমি কিছু বলার
আগেই ওনার নীল নাম কাল হয়ে গিয়েছিল।
সত্যি বলতে, উনারা ঠিকই বলেছেন
পুরুষদের(সবাই না) চোখ খারাপ...একটা উদাহারন দেই, ছেঁড়া শার্ট পড়া ছেলেটার দিকে তাকিয়ে কেউ
কল্পনাও করতে চায় না এই ছেলেটাই হয়তো
মেধাবী ছাত্র কিংবা সাদা মনের মানুষ, সবার আগে চোখে পড়ে ছেলেটার শার্ট ছেড়া।... ঠিক তেমনি একটা ইনোসেন্ট
মেয়ে কতটুকু ভাললাগা থেকে বসন্ত বরণে শাড়ি
পড়েছে সেটা ভেবে দেখার আগে মেয়েটার অসতর্ক অবস্থায় পুরুষরা (সবাই না) অন্যকিছু খোঁজার
চেষ্টা করে। পার্থক্য শুধু এখানেই, কেউ প্রথমবারেই চোখ ফিরিয়ে নেয় যাতে মেয়েটা
লজ্জা না পায়, আর কেউবা লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমরা কেউ চাইনা
কোন বোন বিব্রতকর পরিস্থতিতে পড়ুক।
...
বসন্ত বরণে
রঙ্গিন শাড়ি পড়া আনাড়ি কোন মেয়ের অসতর্ক মুহুর্তকে যদি উপরের রিকশা দুর্ঘটনার সাথে
তুলনা করি... তাহলে মনেহয়না আমাকে আর কিছু বলতে হবে।
জানি, এরপরেও
কিছু আপু বলবেন, "ছেলেরা চোখ ঠিক কর"...বিশ্বাস করেন আপু যারা চোখ ঠিক
করার তাদেরকে চোখ ঠিক করতে বলতে হয় না... আর যারা করেনা তাদের শত বলায়ও হয় না...
মাঝে মধ্যে হয়তো ভুলে তারা নিজের মা-বোনকেও চিনতে না পেরে মন্তব্য করে বসে।
এতকথা কেন
বললাম? নিজেও একজন পুরুষ হিসেবে এমন কিছু পুরুষ দেখেছি যারা রাস্তায় হেঁটে যাওয়া
কোন মেয়েকে নিয়ে কি কি চিন্তা করতে পারে তা যদি আপনাদের বলি আপনারা কোন যুক্তি
ছাড়াই পুরুষদের জানোয়ার বলে গালি দেবেন। কিন্তু সব মেয়ে যেমন এক না সেইমত সব পুরুষ
নিশ্চয়ই এক না।
আমরা চাইনা কোন
মেয়েকে নিয়ে কোন পুরুষরূপী কিছু নিম্ন মানসিকতার মানুষ খারাপ কিছু চিন্তা করুক। আমার
সল্পজ্ঞানে যতটুকু পেরেছি বুঝিয়ে বলার চেস্টা করেছি, এরপরও যদি ভুল থাকে তাহলে
ক্ষমাপ্রার্থী।
#Icarus_Er_Dana
https://m.facebook.com/story.php?story_fbid=827034667313764&id=347489765268259&refid=17
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন